সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

আরও ৫০ লাখ ভ্যাকসিন আসছে

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা টিকার দ্বিতীয় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

এর আগে সচিবালয় ক্লিনিকে করোনা টিকা নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

স্বাস্থ্য সচিব বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। সবকিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে।

আরবিসি/১৭ ফেব্রুয়ারী/ রোজি


More News Of This Category