বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

আনন্দের গানে পুষ্পিতা

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতা। তার কণ্ঠে গতকাল মঙ্গলবার প্রকাশ হলো ‘বসন্ত কাছে এলো’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। পুষ্পিতা গানটি প্রসঙ্গে বলেন, ‘গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন। এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেল থেকে গান প্রকাশ হবে।’

তারেক আনন্দ বলেন, ‘পুষ্পিতার গায়কী এক কথায় চমৎকার। সজীব দা পুষ্পিতার কণ্ঠ মাথায় রেখেই সুর করেছেন। আমাদের সবার প্রচেষ্টায় একটি ভালো গান শ্রোতাদের উপহার দিলাম। ‘ক্ষুদে’ এই শিল্পীর জন্য শুভকামনা।’ সংগীত পরিচালক সজীব দাস বলেন, ‘বসন্ত কাছে এলো’ গানটি পুষ্পিতা দারুণ গেয়েছেন। পুষ্পিতার পথচলা সুন্দর হোক।’

মিউজিক ভিডিও পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। ভিডিও তৈরিতে সহযোগিতা করেছে চ্যানেল আই। গানটি প্রকাশ হয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেল ‘পুষ্পিতা অফিশিয়াল’ থেকে।

আরবিসি/১৮ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category