শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

শ্রেষ্ঠ অভিনেত্রী বুবলী

Reporter Name / ১৯৬ Time View
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন বুবলী। গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এ শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি পান তিনি। ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়িকার হাতে পুরস্কার তুলে দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জানা গেছে, ২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘বসগিরি’র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন বুবলী। পুরস্কার গ্রহণকালে বুবলি বলেন, এমন একটি সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। এর জন্য আমি চ্যানেল আই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ‘বসগিরি’ সিনেমার পুরো টিমকেও অসংখ্য ধন্যবাদ। আর বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পলক স্যারকে; উনার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পেরে আমি গর্বিত।

উল্লেখ্য, একই সিনেমার জন্য ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানও সেরা অভিনেতার খেতাব অর্জন করেন। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। তিনি চ্যানেল আইয়ের আয়োজনে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরবিসি/২৭ ফেব্রুয়ারী/ রোজি


More News Of This Category