সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৮

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : মিয়ানমারে বুধবার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৮ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি বিক্ষোভস্থলে সংঘর্ষে দুজন নিহত হন বলে একজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়েছে।

মোনিওয়া গ্যাজেট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর মোনিয়াতে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। মধ্যাঞ্চলের আরেক শহর মায়েনগিয়ানে গুলিবিদ্ধ হয়ে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে ছাত্রনেতা মোয়ে মিন্ট হেইন (২৫) জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘তারা আমাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়েছে। এক জন নিহত হয়েছে, সে তরুণ, এক কিশোর, মাথায় গুলিবিদ্ধ হয়েছে।’

মোয়ে মিন্ট নিজেও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।

এ ব্যাপারে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি।

আরবিসি/০৩ মার্চ/ রোজি


More News Of This Category