সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত ভারতের অধিনায়ক

Reporter Name / ২২২ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার সুনিল ছেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যে কারণে আগামী ২৫ মার্চ দুবাইয়ে ওমানের বিপক্ষে হতে যাওয়া ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না ছেত্রী।

বৃহস্পতিবার জানা গেছে ছেত্রী করোনা পজিটিভ হওয়ার খবর। শুধু ওমানের বিপক্ষে ২৫ তারিখের ম্যাচ নয়, একই মাঠে ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হয়তো খেলা হবে না তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন ছেত্রী। তবে শারীরিক কোনো জটিলতা নেই বলেও সবাই আশ্বস্ত করেছেন ৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার।

তিনি লিখেছেন, ‘একটা ভালো নয় এমন খবর হলো, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবরটি হলো, আমি ভালো অনুভব করছি এবং ক্রমেই সেরে উঠছি। শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব। সবাইকে বললো সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।’

গত মাসে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে থেকে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছেন ছেত্রী। তার দল ব্যাঙ্গালুরু এফসি বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। গত ২৫ ফেব্রুয়ারি শেষ ম্যাচটি খেলেছেন ছেত্রী। যেখানে একটি গোলও করেছিলেন তিনি। সবমিলিয়ে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ছেত্রী।

আরবিসি/১২ মার্চ/ রোজি


More News Of This Category