সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

পোস্টার ও টিজার থেকে বাদ রিয়া

Reporter Name / ১৮৩ Time View
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : সুশান্ত রাজপুত সিংয়ের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। আত্মহত্যার তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল কয়েকজন বলিউড তারকার মাদকের সঙ্গে সম্পৃক্ততা। এমনকি তার মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল অনেককে। যে তালিকায় শীর্ষে ছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও আর্থিক প্রতারণার মামলা মামলা হয়েছিল। এমনকি সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে তিনি এক মাসের জেলবন্দিও ছিলেন। তবে তিনি একাই নন, সুশান্তের ভাই শৌভিকও একই অভিযোগে রাখা হয়েছিল ৩ মাস নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে।

এই ঘটনার পর বলিউডের চক্ষুশূল রিয়া চক্রবর্তী। সেই প্রভাব এরইমধ্যে পড়েছে তার ‘চেহরে’ সিনেমায়। মুক্তির আগে প্রচারণায় রিয়াকে রাখতে চাইছে না সংশ্লিষ্টরা। ২০১৯ সালে ‘চেহরে’-এর প্রথম পোস্টার মুক্তি পায়। যেখানে দেখা গিয়েছিল রিয়াকে। কিন্তু এ বছর পোস্টার ও টিজার কোথাও নেই তিনি।

সুশান্তের ঘটনার পর দর্শকের কাছে রিয়ার যেই ইমেজ তৈরি হয়েছে। এমন অবস্থায় প্রচারণায় তাকে রেখে সিনেমার লোকসান গুনতে নারাজ প্রযোজক। এখন মুক্তির পর পর্দায় তাকে কতটুকু দেখা যাবে সেটি নিয়েও শঙ্কা রয়েছে। তবে রিয়া চক্রবর্তীর ওপর এখনও ইতিবাচক রয়েছেন সিনেমার পরিচালক রুমি জেফরি। ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, রিয়া নির্দোষ। তিনি বা তার পরিবার যে পরিস্থিতির মুখে পড়েছেন, তা অপ্রত্যাশিত। তার বাবা দীর্ঘ সময় এই দেশকে রক্ষা করে এসেছেন।’

আরবিসি/১৪ মার্চ/ রোজি


More News Of This Category