সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাদশার শ্রদ্ধা

Reporter Name / ৪৪৮ Time View
Update : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বুধবার সকালে ধানমন্ডির-৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলে হোসেন বাদশা কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, মুর্শিদা আক্তার নাহারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিসি/১৭ মার্চ/ রোজি

 


More News Of This Category