রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

জ্যোতির নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলবে বাংলাদেশ ইমার্জিং দল।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এক সংবাদ বিবৃতির মাধ্যমে ২২ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রাধান্য দেয়া হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমস ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের।

আগামী ২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে ১ এপ্রিল থেকে অনুশীলন করতে পারবে তারা।

পরে ওয়ানডে সিরিজের খেলা শুরু হবে ৪ এপ্রিল থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সবগুলো ম্যাচই খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী ইমার্জিং স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রোমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

আরবিসি/১৮ মার্চ/ রোজি


More News Of This Category