শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

দুই মাথার ছাগল!

Reporter Name / ৬৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার: প্রকৃতি কখনো কখনো অবাক করে দেয়। এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের ভাবনায় নাড়া দেয়। মানুষের বিষ্ময় বাড়ে। এমনই এক ঘটনা ঘটেছে নগরীর বুলনপুর হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় নৈশপ্রহরী আনোয়ারের বাড়িতে।
বৃহস্পতিবার বিকেলে তার বাড়ির পোষা ছাগী দুই মাথাওয়ালা ছাগলছানা প্রসব করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবাক করা ছাগলছানাটি দেখতে আশেপাশের মানুষের ভীড় বাড়তে থাকে তার বাড়িতে। প্রসব করা ছাগলছানাটির দুইটি মাথা, চারটি চোখ।

নৈশপ্রহরী আনোয়ার জানান, তিনি ৩০ বছর যাবত আমি ছাগল পালন করে আসছেন। এমন ছাগল কখনো আমার চোখে পড়েনি। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমার পাঁচটি ছাগলের মধ্যে একটি ছাগী দুইটি ছাগলছানা প্রসব করে। যার মধ্যে একটি ছাগলছানার দুইটি মাথা, চারটি চোখ ও দুইটি কান রয়েছে। বর্তমানে ছাগলটি সুস্থ আছে বলে জানান আনোয়ার হোসেন।

আরবিসি/১৮ মার্চ/ রোজি


More News Of This Category