শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

৫ তারকা হোটেল নির্মানের দাবীতে স্মারকলিপি প্রদান 

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

জাহিদ হাসান সাব্বির : শেখ কামাল কনভেনশন হলের জমিতে ৫ তারকা হোটেল নির্মানের দাবীতে মানববন্ধন পরবর্তী স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ২টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশন প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ।

স্মারকলিপি প্রদান কালে প্রশাসকের সাথে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পাশে শেখ কামাল কনভেনশন সেন্টার নামে অধিকৃত জমিতে ৫ তারকা হোটেল নির্মান করা জরুরি। রাজশাহীর খেলাধুলাকে এগিয়ে নিতে ও রাজশাহীর একটি স্টেডিয়ামকে টেস্ট ভেন্যুতে রূপান্তর করতে এর বিকল্প নেই। গত বুধবার মানববন্ধনে এই দাবী জানানোর পর সকল ক্রীড়ামোদির পরামর্শে আজ স্মারকলিপি প্রদান করা হলো।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সভাপতি নর্থ বেঙ্গল ক্লাব রাজশাহীর সভাপতি হাসনাত হোসেন জন, সেক্রেটারি মুক্তি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আজম সাজু সহ বিভিন্ন ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।


More News Of This Category