বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রাজশাহীতে রিজভী

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রাজশাহীতে রিজভী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রাজশাহীতে রিজভী

স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। তাঁর আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। দেশে যখনই অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা হয়েছে, তখনই ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষায় লড়াই করে শহীদ হন, তাঁরা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাঁদের কখনো মৃত্যু হয় না। তাঁদের আত্মত্যাগ প্রমাণ করে, এ দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টের জন্য নয়; এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।

তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। পরবর্তীতে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিপাহী-জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল।

বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

rbcnewsbd.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬