সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

ঝড় তুললেন নোরা ফাতেহি

Reporter Name / ৪৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : নতুন মিউজিক ভিডিওতে নাচ আর অভিনয়ে মুগ্ধ করলেন নোরা ফাতেহি। বৃহস্পতিবার টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর ইতোমধ্যে ছয় মিলিয়নের বেশিবার দেখা হয়েছে গানটি।

শুধু গান বা নাচ নয়, পরিপূর্ণ একটা গল্প ফুটে উঠেছে সাড়ে চার মিনিটের মিউজিক ভিডিও ‘ছোর দেঙ্গে’তে। নোরা ফাতেহি আশানুরূপভাবেই তার অনিন্দ্য নৃত্য দিয়ে দর্শকের মন ভরিয়ে তুলেছেন, একইসঙ্গে অভিনয় দক্ষতাও দেখিয়েছেন দারুণ। একটা বিয়োগান্তক প্রেমের গল্প আছে গানে। আছে প্রতারণা আর হৃদয় ভাঙার বেদনা। আর আছে কঠিন প্রতিশোধ। গানটির সকল কাহিনির তাৎপর্য ফুটে উঠেছে শেষভাগে কয়েক মুহূর্তের দৃশ্যে।

গুলশান কুমার ও টি-সিরিজ পরিবেশিত ‘ছোর দেঙ্গে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পরম্পরা ট্যান্ডন। মূল চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও ইহান ভাট। গানটির কথা লিখেছেন যোগেশ দুবে আর সংগীতায়োজন করেছেন সচেত-পরম্পরা।

আরবিসি/৪ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category