বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

বান্ধবীর বাসায় যুবকের ‘আত্মহত্যা’

Reporter Name / ৪১৪ Time View
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : রাজধানীর হাজারীবাগের পুরাতন ধানমণ্ডি বসিলায় বান্ধবীর বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. কামরুল ইসলাম (২৪) বাংলাদেশ আনসার তায়কোয়ান্দো জাতীয় দলের খেলোয়াড়।

নিহতের বান্ধবী প্রতিভাও তায়কোয়ান্দো খেলোয়াড়। তার দাবি, কামরুল তার বাসায় এসে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে কামরুল আত্মহত্যা করেছেন সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

প্রতিভা বলেন, কামরুল আমার ভালো বন্ধু। সে আমার বাসায় প্রায়ই আসত। গতকাল রাতে আমার বাসায় এসে পাশের রুমে ঘুমিয়েছিল।

‘অনেক রাতে হঠাৎ শব্দ হওয়াতে আমি ওই রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়েছে।’

তিনি বলেন, অচেতন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী পলাশ জানান, বাড়ি যাওয়ার কথা বলে দুদিন আগে কামরুল ফেডারেশন থেকে ছুটি নিয়েছিল। আজ খবর পাই, সে আত্মহত্যা করেছে।

কামরুল চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার সিকোন বাজারের মৃত আবদুল করিমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। বর্তমানে ঢাকার ফকিরাপুলে থাকতেন।

আরবিসি /০৫ ফেব্রুয়ারি / রোজি


More News Of This Category