শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

ব্যাডমিন্টনে মাঠ কাঁপালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৫৫৯ Time View
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

বাঘা প্রতিনিধি : শীতে যেমন লেপ প্রধান অনুষঙ্গ, তেমনি আরেক অনুষঙ্গ হলো ব্যাডমিন্টন। শীতের হিমেল হাওয়ায় এখন সর্বত্র চলেছে ব্যাডমিন্টন খেলার উৎসব। আর এ খেলায় অংশ গ্রহন করে মাঠ কাঁপালেন স্থানীয় সাংসদ ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার রাতে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার বাসভবনের সামনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে এক পক্ষে অংশ গ্রহন করেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।
অপর পক্ষে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও বাঘা স্বাস্থ্য কেন্দ্রের ডা: আক্তরুজ্জামান। আর এই খেলাটি দেখবার জন্য শত-শত মানুষ উপস্থিত হন উপজেলা চত্বরে। অনেকেই মন্তব্য করেন, সরকারি কর্মকর্তা-বনাম রাজনৈতিক নেতাদের প্রীতি ম্যাচ দেখলাম। তবে শ্রেষ্ট খেলোয়ার শাহরিয়ার আলম।

বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু জানান, শীতের হিমেল বাতাসে কাঁপতে কাঁপতে ব্যাডমিন্টন কোর্টে এসে হাতে র‌্যাকেট উঠিয়ে পোজ দিতে শুরু করেন আমাদের প্রিয় নেতা শাহরিয়ার ভাই। তিনি মাদক থেকে যুব সমাজকে দুরে সরিয়ে আনতে যে কোন খেলা-ধুলা পছন্দ করেন সেটা জানতাম। কিন্তু এতো ভালো খেলোয়ার সেটা জানতাম না। এক কথায় তিনি অলরাউন্ডার।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, আমি দু’বছর পুর্বে এখানে যোগদানের পর শীত মৌসুম এলেই ব্যাডমিন্টন খেলার আয়োজন করি। অনেকেই শীত তাড়াতে এই খেলা যোগ দেন। তাঁর মতে, নিয়মিত যে কোন খেলায় অংশ নিলে একদিকে যেমন শারীরিক ফিটনেস বাড়ে। অন্যদিকে শরীরের মেদ কমানো সহ মানুষিক ভাবে তৃপ্তি পাওয়া যায়।

আরবিসি/০৫ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category