রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

ভালবাসা দিবসের নাটক ‘গোলমরিচ’

Reporter Name / ৪৮২ Time View
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোন রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিল। সঙ্গে দুই হাতে মানিব্যাগ খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী যুবতী। আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা! এখান থেকেই মূলত শুরু হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত বিশেষ নাটক ‘গোলমরিচ’র অদ্ভুত গল্পটি। সিএমভি’র ব্যানারে রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই জুটি এর মধ্যে তুমুল আলোচনায় এসেছে গত বছরের শেষ সুপারহিট নাটক ‘মিস্টার এ্যান্ড মিস চাপাবাজ’ উপহার দিয়ে। সেই ধারাবাহিকতায় ভালবাসা দিবসকে ঘিরে তাদের উপহার ‘গোলমরিচ’।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বলেন, সফলতা আগেও পেয়েছি অনেক নাটকে। তবে ‘চাপাবাজ’ সবকিছু ছাপিয়ে গেল। সেই রেশ ধরেই নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটিও দারুণ হিট হবে। কারণ এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলীÑ সবকিছুতেই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গোলমরিচ’ শীঘ্রই উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

আরবিসি/০৫ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category