বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

‘আগামীর রাজশাহী’ শীর্ষক প্রেজেন্টেশন মেয়র লিটনের কাছে উপস্থাপন

Reporter Name / ৪৯৫ Time View
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ের অবকাঠামো সহ নানাবিধ উন্নয়ন বিয়ষে ‘আগামীর রাজশাহী’ শীর্ষক প্রেজেন্টেশন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে এই প্রেজেন্টেশন তুলে ধরা হয়। রাসিক মেয়রের আহ্বান ও দিক-নির্দেশনায় বেঙ্গল ইনস্টিটিউট মহানগরী আই বাঁধ থেকে বড়কুঠি হয়ে মিজানের মোড় পর্যন্ত পদ্মাপাড়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো, বাণিজ্যিক, আবাসিক ও বিনোদনকেন্দ্রের ডিজাইন ও পরিকল্পনা করেছে। প্রেজেন্টেশনের পর পরিকল্পনার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেজেন্টেশন প্রদান করেন বেঙ্গল ইনস্টিটিউটের রিসার্চ এন্ড ডিজাইন কো-অর্ডিনেটর নুসরাত সুমাইয়া তনি। সাথে ছিলেন বেঙ্গল ইনস্টিটিউটের সিনিয়র রিসার্র্চ এন্ড ডিজাইন অ্যাসোসিয়েট মো. আরফাজ রাজী ও রিসার্চ এন্ড ডিজাইন অ্যাসোসিয়েট সামিরা মারজিয়া।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিসি/০৯ ফেব্রুয়ারি/ রোজি

 


More News Of This Category