সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

ইংল্যান্ডে করোনাভাইরাসের আরও দুটি নতুন রূপ

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : তদন্তে ইংল্যান্ডে করোনাভাইরাসের আরো দুইটি নতুন রূপ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কোভিড-১৯ এর নতুন এই দুই রূপের মধ্যে একটি উদ্বেগের কারণ হিসাবে বলা হয়েছে। নতুন এই ভাইরাসের রূপের সাথে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনার মিল রয়েছে।

দেশটির সরকারী উপদেষ্টা বৈজ্ঞানিক কমিটি জানায়, নতুন দুই করোনার রূপের একটি প্রথমে পাওয়া যায় বিস্টলে যা দুশ্চিন্তার কারণ।

ভাইরাসের অন্যরূপটি চিহ্নিত হয়ে লিভারপুলে।

এতে ঊ৪৮৪ক রূপান্তর রয়েছে, যা ভাইরাসের স্পাইক প্রোটিনে ঘটে। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের রূপগুলোর ক্ষেত্রেও একই রকম দেখা গেছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত নতুন এই করোনার রূপে ৭৬ জন আক্রান্তের তথ্য পেয়েছে এবং আশা করছে যে ভ্যাকসিন এদের বিরুদ্ধেও কাজ করবে।

আরবিসি/১০ ফেব্রুয়ারী/ রোজি


More News Of This Category