সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

বাগমারার যোগীপাড়ায় মহিলা লীগের সভাপতি নাঈমা, সম্পাদক রিনা

Reporter Name / ৪৭৭ Time View
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার ১৫নং যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।

ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাঈমা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিনা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য মাজেদুল ইসলাম সোহাগ, জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাসআর মজনুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মাহাবুর রহমান মিঠু প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে নাঈমা বেগমকে সভাপতি, রিনা পারভীনকে সাধারণ সম্পাদক এবং কানিজ ফাতিমা তুলিকে সহ-সভাপতি করে যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিসি/১০ ফেব্রুয়ারী/ রোজি

 


More News Of This Category