বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: ভিডিও ভাইরালের পর উদ্ধার

Reporter Name / ৩৯৭ Time View
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হানকে (২২) ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন বালুবাহী নৌকার শ্রমিকরা।

ওসি আরও জানান, মামলার ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে দুইজনকে বিপুল পরিমাণ মদ তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। অন‌্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ‌্য, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই দোষীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।

আরবিসি/১০ ফেব্রুয়ারী/ রোজি


More News Of This Category