শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

নিশো এবার ‘দেবদাস’!

Reporter Name / ২০৪ Time View
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে নিশোর। রেস্টুরেন্টে বসে শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন তিনি। বিষয়টা লক্ষ্য করছিল রেস্টুরেন্টের কর্মী কনিকা। এক পর্যায়ে এই তরুণী এসে নিশোর সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

তাকে বোঝানোর চেষ্টা করেন, আজকাল ব্রেকআপ হলে এভাবে কান্নার কিছু নেই, এটা সাধারণ একটা বিষয়। কনিকার নিজেরও ব্রেকআপ হয়েছে একদিন আগে। সে মোটেও কান্নাকাটি করছে না। কিন্তু কিছুতেই মন মানছে না নিশোর!

এদিকে প্রেমিকাকে ফিরিয়ে আনতে মামার পরামর্শে মদের বোতলে পানি ভরে রাতের বেলা প্রেমিকার বাড়ির সামনে গিয়ে মাতালের ভান করেন নিশো। পুলিশের সামনে পড়লে পুলিশ তাকে ধরে নিয়ে যায়-এমন হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘দেবদাস ২.০’।

গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালন করেছেন মেহেদী হাসান জনি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও সাবিলা নূর। রয়েছেন আরও অনেকে।

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘দেবদাস ২.০’ শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

আরবিসি/১২ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category