শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ফের বিয়ে করছেন দিয়া মির্জা

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : আবারও বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়বেন নায়িকা। বৈভব রেখি নামে এক ব্যবসায়ীর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা বৈভবের সঙ্গে গত বছর সম্পর্কে জড়ান দিয়া মির্জা। প্রায় এক বছর ধরে তারা ডেট করছেন।

তবে বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া মির্জা। চুপচাপই ছিলেন অভিনেত্রী। এবার প্রকাশ্যে তাদের বিয়ের খবর। শোনা যাচ্ছে, পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে সোমবার মালাবদল করতে চলেছেন দিয়া ও বৈভব। বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই তারা একে অপরকে আপন করে নেবেন।

দিয়া মির্জার প্রথম স্বামীর নাম সাহিল সঙ্ঘ। ২০১৪ সালে তারা বিয়ে করেছিলেন। পাঁচ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় সাহিল ও দিয়ার। যদিও কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল, সে বিষয়ে কখনো কিছুই প্রকাশ করেননি ‘তুমকো না বোল পায়েঙ্গে’ তারকা দিয়া মির্জা।

তবে গুঞ্জন রয়েছে, বলিউড চিত্রনাট্যকার কণিকা ধিলোঁর সঙ্গে সাহিলের সম্পর্কের জেরেই নাকি তাকে ডিভোর্স দিয়েছিলেন দিয়া। যদিও নায়িকা সে সময় বলেছিলেন, দুজনের মধ্যে বোঝাপড়ার অভাবেই তারা এই সম্পর্ক থেকে মুক্তি নিচ্ছেন। কণিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছিলেন সাহিল সঙ্ঘও।

আরবিসি/১৩ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category