সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার

Reporter Name / ৪৩৮ Time View
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার সপুরা শালবাগান এলাকায় মোস্তাক নামে এক ব্যক্তির টিনসেড ঘরের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিবুল ইসলাম কমল (৩৫), সুমন সরকার (৩৮), মো. বাবু (৩৮), কামরুল হাসান রনি (৩৫), শাহ আলাম পাপ্পু (৩২), আমিনুল ইসলাম আমিন (৩৯), মো. গিয়াস (৪০), আনোয়ার হোসেন (৪৫), মো. রিংকু ওরফে বয়া (৩৮), আবদুর রাজ্জাক (৩৩) এবং মো. বসির (৩২)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, এদের কাছ থেকে জুয়া খেলার ৮৯ সেট তাস জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে নগদ ৮ হাজার ১৮০ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরবিসি/১৩ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category