বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

দ্রুত মেদ ঝরাবে যে চা

Reporter Name / ২৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : ঋতু পরিবর্তনের কারণে সর্দি-কাশি জাতীয় সমস্যা হচ্ছে। এছাড়া ওজন বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন। শরীরে চর্বি কমাতে ও মৌসুমি সমস্যার দ্রুত সমাধান দিতে পারে আদা-পুদিনামিশ্রিত গ্রিন টি।

পুদিনা পাতা আমাদের সকলের কাছেই পরিচিত। এই পাতার মূল, পাতা, কাণ্ডসহ সমগ্র গাছই ওষুধিগুণে ভরা। এর পাতা সুগন্ধি হিসাবে রান্নায় ব্যবহার করা হয়। কাবাব, চাটনি, মশলায় ব্যবহার করা হয় পুদিনা পাতা। বিভিন্ন দেশে পুদিনার বেশি ব্যবহার হয় তেল তৈরিতে। পুদিনার মধ্যে থাকা মেন্থল খুবই উপকারী।

প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানি গরম করতে হবে। পানি গরম হলে তাতে আদা কুঁচি দিয়ে দিন। ফুটে গেলে কিছুক্ষণ নামিয়ে রেখে গ্রিন টি দিতে হবে। সঙ্গে কয়েকটি পুদিনা পাতাও দিয়ে দিন। এরপর মিনিট দুই ঢেকে রাখুন। ছেঁকে নিয়ে পান করুন। স্বাদ বাড়াতে বা পরিবর্তন করতে এর মধ্যে লেবু ও মধু দিতে পারেন।

গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। শরীরের মৌল বিপাকীয় হার তথা মেটাবোলিজম রেট ও ফ্যাট বার্নিংয়ের বিষয়টিকে প্রভাবিত করে। এর জেরে ওজন কমে যায়। স্বাস্থ্যও ভালো রাখে।

আরবিসি/১৬ ফেব্রুয়ারী/ রোজি


More News Of This Category