সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে থেকে নারীসহ ১৭ দালাল গ্রেফতার

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নারীসহ ১৭ দালালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের নগর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলো- নগরীর চন্ডিপুর এলাকার হাসিবুল ইসলাম (২৩), মো. বাদল (৩৮), ডিঙ্গাডোবার সুর্য (৫৫), কাজিহাটার শ্রী প্রসাদ দাস (২২), সুমন আলী (৪১), বহরমপুর ব্যাংক কলোনীর জুলমত (৪৩), লক্ষ্মীপুর টিবি রোড এলাকার আব্দুল জলিল ওরফে রাজা (৫৫), মেডিক্যাল কোয়াটারের সাইদুর রহমান ওরফে বাবু (৪২), বহরমপুরের রিয়াজ (৩৫), আইডিবি বাগানপাড়া এলাকার শ্রী সঙ্গীত (৪০), সিইপাইপাড়ার সেন্টু রায় (৪২), আলীগঞ্জের নূর হোসেন ওরফে নাইম (২৩), হাদির মোড়ের বাবু (৬৫), বুধপাড়া হরিজন কলোনীর স্বাধীন ওরফে টিপু (২২), রায়পাড়ার আরিফ (৩০), বগুড়ার আদামদীঘি উপজেলার চাপাপুর গ্রামের রনি শেখ (২৪), এবং চারঘাটের সলুয়া গ্রামের মোসা. রোজিনা (৩৫)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রাকিবুল ইসলাম শামিম জানান, রামেক হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরবিসি/১৭ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category