সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

অটোরিকশায় ঝুলবে ভাড়ার তালিকা

Reporter Name / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। অনুমোদিত ভাড়ার সেই তালিকা সাঁটাতে হবে অটোরিকশায়। এতে করে বেশি ভাড়া আদায়ের সুযোগ পাবেন না চালকরা। প্রতারিত হবেন না যাত্রীরা।

সেই লক্ষ্যে অটোরিকশা চালকদের বিনামূল্যে ভাড়ার তালিকা প্রদান করছে রাসিক। মঙ্গলবার দুপুরে নগর ভবনে কয়েকজন অটোরিকশা চালকের হাতে ভাড়ার তালিকা বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ।
ভাড়া তালিকাটি নগর ভবনের রাজস্ব বিভাগ থেকে সংগ্রহ করে অটোরিকশায় প্রদর্শনের জন্য অটোরিকশা মালিক-চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে অটোরিকশা চালকদের দাবির প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অটোরিক্সার ভাড়া পুনঃনির্ধারণ করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করে ঘোষণা করে সিটি কর্পোরেশন।

পুনঃনির্ধারিত ভাড়ায় রুটভেদে ১ টাকা থেকে সর্বোচ্চ ২ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া পূর্বের ন্যায় ৫ টাকা বহাল রাখা হয়েছে।

আরবিসি/২৩ ফেব্রুয়ারি/ রোজি

 


More News Of This Category