বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

জিয়ার ‘বীর উত্তম’ খেতাব বাতিলে কমিটি

Reporter Name / ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

আরবিসি ডেস্ক : জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

জামুকার সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সংসদ সদস্য শাজাহান খান ও মো. রশিদুল আলম। তারা দুজনই জামুকার সদস্য।

এ বিষয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) কমিটির প্রধান মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুর খুনের সঙ্গে জড়িত ছিলেন। এ ধরনের ব্যক্তি খেতাবধারী থাকবেন, তা তো মেনে নেওয়া যায় না। এজন্যই তার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা।

এর আগে ৯ ফেব্রুয়ারি জামুকার সভায় জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিল করার সিদ্ধান্ত হয়।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের কারণ হিসেবে জামুকা বলছে, তিনি সংবিধান লঙ্ঘন, সংবিধানের মূলনীতি বাতিল, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মদদ দেওয়া ও মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতাবিরোধী লোকজন নিয়ে মন্ত্রিসভা গঠন করেন।

আরবিসি/২৫ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category