সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৯৩ Time View
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার খয়রা মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

নিহতের নাম কুব্বাস আলী (৬৫)। তার বাড়ি খয়রা মাটিকাটা গ্রামে। এ ঘটনায় তার দুই ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহতদের মোহরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোহরপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানায়, খয়রা মাটিকাটা গ্রামে হাচেন আলীর ছেলে নজরুল, শরিফুল ও মাইনুল এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। আর এদেরকে সহযোগিতা করে আসছে একই এলাকায় কাশেমের ছেলে শাহেদ আলী। কয়েকদিন আগে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নিহত কুব্বাস আলীর সাথে হাচেন আলীর ছেলেদের কথা কাটাকাটি হয়। এর জেরধরে শনিবার সন্ধ্যায় কুব্বাস আলীর ওপর তারা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার দুই ছেলেসহ এলাকার গবরার ছেলে তোফিল উদ্দিন ও মাইনুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে যখম করে। পরে তাদের উদ্ধার করে মোহরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসক কুব্বাস আলীকে মৃত ঘোষণা করেন।

আরবিসি/২৭ ফেব্রুয়ারি/ রোজি


More News Of This Category