সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি সিয়াম, সম্পাদক সবুজ

Reporter Name / ২২৮ Time View
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে ঘোষণাকৃত এ কমিটিতে সভাপতি পদে নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক পদে ঠাঁই পেয়েছেন সিরাজুম মবিন সবুজ।

কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন আরেফিন পারভেজ বন্ধন ও মেহেদী হাসান রিমেল।

কমিটিতে যুগ্ন-সম্পাদক হাসান রেজা ও সাংগঠনিক সম্পাদক রাসিক দত্ত।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটি আজ রবিবার অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী মহানরগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ওইদিন কমিটি ঘোষণা করেই ঢাকায় ফিরে যান কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতা আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। শেষে আজ রবিবার রাজশাহী মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হলো কেন্দ্র থেকেই।

আরবিসি/২৮ ফেব্রুয়ারী/ রোজি

 


More News Of This Category