বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

মহানগর ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মেয়রের সাক্ষাৎ

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে নগর ভবনে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃ
বৃন্দ মেয়র মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা। মেয়র মহোদয় তাদের মিষ্টি মুখ করান।

এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দকে রাজশাহী মহানগর ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটি গঠনের দিক-নির্দেশনা প্রদান এবং নতুন নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবিসি/০১ মার্চ/ রোজি


More News Of This Category