শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন

টিকা ছাড়া হজ নয় : সৌদি সরকার

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : যারা হজ করতে সৌদি আরব যেতে চান, তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া বলেছেন, মহামারি করোনার সময়ে সামনের হজ পালনে ইচ্ছুকদের অবশ্যই করোনার টিকা নিতে হবে। গতকাল সোমবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। খবর আরব নিউজের।

আল-রাবিয়া আরও জানান, পবিত্র হজ আয়োজনে এই মহামারির সময়ে সৌদি সরকার সব প্রস্তুতি নিয়েছে। হজ ব্যবস্থাপনার যাতে কোনও ত্রুটি না হয় সেজন্য মদিনার স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয় ওমরাহ।

আরবিসি/০২ মার্চ/ রোজি


More News Of This Category