সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। দেশটির জালালাবাদে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তিন নারী সাংবাদিকই স্থানীয় টেলিভিশন চ্যানেল এনিকাস টিভিতে কাজ করতেন। খবর রয়টার্সের

খবরে জানানো হয়েছে, কিছুদিন ধরে আফগানিস্তানে শহুরে পেশাজীবীরা চোরাগোপ্তা হামলায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই তিন নারী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন। আততায়ীরা তাদের মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তালেবানও।

গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী এবং সরকারি মধ্যম পর্যায়ের কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদের অনেকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

এসব ঘটনায় আফগানিস্তান সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তালেবানের ওপর দায় চাপালেও তারা বরাবরই এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

আরবিসি/০৩ মার্চ/ রোজি


More News Of This Category