বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

বিজেপিতে যোগদানের পর ট্রোলের শিকার শ্রাবন্তী

Reporter Name / ২১৩ Time View
Update : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : ১৯২১ সালের নির্বাচনী যুদ্ধের আগে শুধু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি তোলপাড় নয়, টলিপাড়াতেও এখন হুলস্থুল কাণ্ড। ক এক করে প্রথমসারির তারকারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে সেজে উঠছেন। সেই ধারাহিকতায় বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

দিলীপ ঘোষের উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। মুহূর্তের মধ্যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ট্রোলের শিকার হন শ্রাবন্তী। তার নিয়ে তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন টেনে এনে প্রকাশ্যে অনেকেই মন্তব্য করেছেন, ‘বর সামলাতে পারেন না, অগণিত মানুষ কিভাবে সামলাবেন।’

আবার একদল লিখেছেন, ‘আগে ঘর সামলাতে শিখুন, তারপর রাজ্যের দায়িত্ব নেবেন।’ যদিও, এই ধরনের মন্তব্যের প্রতিবাদ করেছেন শ্রাবন্তীর বহু অনুরাগী। ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ বা ট্রোলের বিরুদ্ধে অনেকেই আওয়াজ তুলেছেন। শোনা যাচ্ছে, শ্রাবন্তীর পুরানো জীবনসঙ্গী রোশন তাকে নতুন অধ্যায়ের জন্য ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ট্রোল নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

আরবিসি/০৫ মার্চ/ রোজি


More News Of This Category