শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

Reporter Name / ২৫৫ Time View
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, গত বছরের মত এবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে। শুক্রবার বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার কৃষিজাত পণ্য পরিবহনের জন্য যাত্রীবাহী ট্রেনের সাথে লাগেজ ভ্যান লাগানো হবে। এ রুট দিয়ে নেপালে সার যাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে ভুটানের সাথে রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে।

এলাকার দাবির প্রেক্ষিতে আগামী রমজানের আগেই করোনাকালীন সময় বন্ধ হয় যাওয়ার লোকাল ট্রেন চালুর আশ্বাস দেন। দাবীগুলো তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও গোলাম মোস্তফা, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতিসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি বিকেল চারটায় রাজশাহী থেকে বিশেষ ট্রেন যোগে রহনপুর রেলস্টেশন এসে পৌঁছেন। এসময় তার সাথে ছিলেন রেলওয়ে সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরবিসি/১২ মার্চ/ রোজি

 


More News Of This Category