শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

ভাবনা এবার কবি

Reporter Name / ২৪৪ Time View
Update : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

আরবিসি ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন আশনা হাবিব ভাবনা। তার অনেক গুণ। অভিনয়ের পাশাপাশি চমৎকার নাচেন। ছবিও আঁকেন দারুণ। তার ছবি লাখ টাকাতে বিক্রিও হয়েছে। যা নিয়ে বেশ আলোচনা হয়েছে। ভাবনার পরিচিতি আছে লেখক হিসেবেও। ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাসও প্রকাশিত হয়েছে তার। সেগুলো আলোচিত হয়েছে।

সেই ধারাবাহিকতায় এবারও বইমেলায় নতুন বই নিয়ে হাজির হচ্ছেন ভাবনা। বইয়ের নাম ‘গোলাপী জমিন’। এটি নতুন উপন্যাস। সেইসঙ্গে এবারের বইমেলায় কবি হিসেবেও অভিষিক্ত হচ্ছেন ভাবনা। আসছে তার প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলোনা’। এ কাব্যগ্রন্থটি বইমেলায় প্রকাশিত হবে পাঠক সমাবেশ থেকে। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে।

আশনা হাবিব ভাবনা বইটি নিয়ে বলেন, ‘বইয়ে তিন বছর আগে লেখা কিছু কবিতা আছে আবার একদম নতুন কিছু কবিতাও আছে। আমি আমার অনূভূতিগুলো লিখতে চেয়েছি কাব্যের আশ্রয়ে। আশা করছি পাঠকদের কাছে তা উপভোগ্য হবে।’ তিনি আরো বলেন, প্রথম কবিতার বই নিয়ে আমার ভেতরে একটা উত্তেজনা কাজ করছে।

আরবিসি/১৯ মার্চ/ রোজি


More News Of This Category