রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ৫ অক্টোবর শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
রাজশাহীতে ৫ অক্টোবর শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক তরুণ টেনিস খেলোয়াড় অংশ নেবেন। আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আয়োজকেরা। লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটির সদস্য ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য শ. ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের সিনিয়র সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ।

টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।

বিদেশি খেলোয়াড়, কোচ, অভিভাবক ও কর্মকর্তাদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। এসব হোটেল ও মোটেল থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের সুবিধার্থে সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ৫ অক্টোবর সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিন সকাল ৯টা থেকে মূল পর্বের খেলা শুরু হবে। ১০ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

টুর্নামেন্টের সব খেলা দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কোনো প্রবেশমূল্য থাকছে না। শিশু-কিশোরদের টেনিসের প্রতি আগ্রহী করে তুলতে রাজশাহী মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা অংশ নেবেন। বালক বিভাগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাঙ্কিং ১ হাজার ৫৯। অন্যদিকে বালিকা বিভাগে শীর্ষ র‌্যাঙ্কিংয়ে রয়েছেন ভারতের শেখ শাজফা। তাঁর র‌্যাঙ্কিং ২ হাজার ৪৫।

বালক ও বালিকা একক বিভাগে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের সুযোগে মূল পর্বে অংশ নেবেন। রাজশাহীর পাঁচজন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী বালক এককের মূল পর্বে খেলবেন। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত বিভাগে ১৬টি করে ড্র থাকবে।

টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী। তিনি বলেন, “রাজশাহীতে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। এটি আমার দশম টুর্নামেন্ট, তাই এই আয়োজন আমার জন্যও বিশেষ। টুর্নামেন্টটি আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। আশা করি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা ভালো অভিজ্ঞতা ও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।”

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক এ প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসার ঘটানোর পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পরিচালনা কমিটির সদস্যরা সার্বিক প্রস্তুতি নিচ্ছেন।

rbcnewsbd.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬