শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
রাজশাহীতে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : দ্রোহের গান ও প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পদ্মাপাড়ের বড়কুঠি উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও সংগঠন সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

পরে টানা বৃষ্টির কারণে সংগঠনের কার্যালয়ে গণসংগীত, কবিতা আবৃত্তি, নাটক ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি রতন ভট্টাচার্য, সংগঠনবিষয়ক সম্পাদক সেলিনা বানু, সম্পাদকমণ্ডলীর সদস্য আবু তালেব মোল্লাহ, মাইনুর মুরশিদ মৃদু, শিউলি মার্ডি, প্রফুল্ল প্রামাণিক, সদস্য মতিউর রহমান, শ্যামলী প্রামাণিক, অনামিকা সিনহা এবং শুভাকাঙ্ক্ষী জাকির হোসেন প্রমুখ।

rbcnewsbd.com
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬