মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি রবি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি রবি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির প্রতিনিধি ওবায়দুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের ডাকের চারঘাট উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চারঘাটের সারদা বাজারের একটি রেস্তোরাঁয় সাংবাদিক ওবায়দুল ইসলাম রবির সভাপতিত্বে ১১ জন সাংবাদিক সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কান্ট্রি টুডের প্রতিনিধি ইসমাইল হক। যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সম্রাট এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মেহেদি হাসান, হৃদয়সহ অন্যরা।

সভায় আগামীতে চারঘাট উপজেলায় কর্মরত বৈধ সাংবাদিকদের পর্যায়ক্রমে সংগঠনের সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

সভাপতি ওবায়দুল ইসলাম রবি বলেন, সাংবাদিকদের একাধিক সংগঠন থাকতে পারে। এ নিয়ে সমালোচনার কোনো বিষয় নেই। সবাই গণমাধ্যমকর্মী, এটাই সবচেয়ে বড় পরিচয়। উপজেলার সব সাংবাদিকের সঙ্গে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সিআরইউর সদস্যদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

rbcnewsbd.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬