রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাঙাপরীর উদ্যোগে রাজশাহীতে এমসিসি ক্রিকেট কার্নিভালের প্লেয়ার অকশন অনুষ্ঠিত

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
রাঙাপরীর উদ্যোগে রাজশাহীতে এমসিসি ক্রিকেট কার্নিভালের প্লেয়ার অকশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) টুর্নামেন্টের দ্বাদশ আসরের প্লেয়ার অকশন। শনিবার (৩১ অক্টোবর) নগরীর পদ্মাপাড়ের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রোপার্টিজের চেয়ারম্যান মাসুম সরকার, রাজশাহী যুব ক্রিকেট স্কুল ও ক্লেমন ক্রিকেট একাডেমি রাজশাহীর পরিচালক ও প্রধান কোচ জামিলুর রহমান সাদ, ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব অব রাজশাহীর অন্যতম কর্মকর্তা ওমর শরিফ খান রনক এবং সপুরা সিল্ক মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদ আলী সুমনসহ আমন্ত্রিত অতিথিরা।

এবারের আসরটি এমসিসি টুর্নামেন্টের এক যুগ পূর্তির আয়োজন। দ্বাদশ আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। প্লেয়ার অকশনে ২৫২ জন ক্রিকেটারকে দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। প্রতিটি দলে ২১ জন করে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

অংশগ্রহণকারী দলগুলো হলো পদ্মা ওয়ারিয়র্স, রাজশাহী স্ট্রাইকার্স, রাজশাহী ডাইনামিক, রাজশাহী রয়্যালস, রাজশাহী সুপার কিংস, রাজশাহী চ্যালেঞ্জার্স, কিংস ইলেভেন সিল্ক সিটি, রাজশাহী ঈগলস, রাজশাহী জায়ান্টস, বরেন্দ্র হিরোস, রাজশাহী রেঞ্জার্স ও রাজশাহী অ্যাভেঞ্জার্স। অকশন অনুষ্ঠানে ১২টি দলের স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বা টাইটেল স্পন্সর হিসেবে অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করছে রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজ। রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় সাবেক ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত হয়ে আসছে এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে সবাইকে উৎসাহিত করছে। রাজশাহীতে খেলাধুলার প্রসার ও তরুণদের খেলার সুযোগ সৃষ্টিতে ২১টি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এমসিসি টুর্নামেন্টে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমিও এই টুর্নামেন্টে খেলতে আগ্রহী। আমি একজন সাবেক ক্রিকেটার। ক্রিকেট আমার খুব প্রিয় খেলা। একসময় নিয়মিত ক্রিকেট অনুশীলন করতাম।

আয়োজকরা জানান, এমসিসি ক্রিকেট টুর্নামেন্ট ইতোমধ্যে রাজশাহী বিভাগের গণ্ডি পেরিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট আয়োজনে পরিণত হয়েছে। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশের খেলোয়াড়ও এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এক যুগ পূর্তি উপলক্ষে এবারের আসরটি আরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

rbcnewsbd.com
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ০১ নভেম্বর ২০২৬