বিলাসবহুল আয়োজনে রাঙাপরির ফ্ল্যাট হস্তান্তর, ক্রেতাদের উপহার দিলেন এসি
স্টাফ রিপোর্টার : জমকালো ও বিলাসবহুল আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজের নির্মিত চৌধুরী স্কাই লাউঞ্জ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ক্রেতাদের হাতে চাবি হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে ১৮ জন ফ্ল্যাট ক্রেতাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি করে ১.৫ টনের এসি।
সোমবার (১৬ নভেম্বর) রাতে অ্যাপার্টমেন্টটির গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজের চেয়ারম্যান আলহাজ মাসুম সরকার ও ম্যানেজিং ডিরেক্টর উজ্জল কবির আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রেডা) সভাপতি তৌফিকুর রহমান লাভলু। এছাড়া উপস্থিত ছিলেন জমির মালিক নূরুজ্জামান চৌধুরী পাভেল, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ফ্ল্যাট ক্রেতা এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুম সরকার বলেন, দেশজুড়ে করোনার সংকটকাল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যদের মতো তাঁদেরও কঠিন সময় পার করতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্ন অ্যাপার্টমেন্ট নির্মাণ করে ক্রেতাদের কাছে ফ্ল্যাট হস্তান্তরের চেষ্টা করেছেন তাঁরা।
তিনি বলেন, “আমরা মনে করি, এটি এক ধরনের আমানতদারির ব্যবসা। ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ক্রেতাদের যেভাবে ভবন দেখানো হয়, ঠিক সেভাবেই মানসম্পন্ন ভবন হস্তান্তর করা আমাদের অঙ্গীকার। ভবন নির্মাণ ও ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্টকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।”
তিনি আরও বলেন, তাঁদের স্বপ্ন অনেক বড়। রাজধানীসহ দেশের অন্যান্য শহরেও আবাসন প্রকল্প নির্মাণের পরিকল্পনা রয়েছে।
রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজের চলমান ও নির্মিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চৌধুরী স্কাই লাউঞ্জ, পদ্মা স্কাই হাইটস, রেইনবো প্যালেস, পানসি টাওয়ার, ফরচুনা প্যালেস, আপন আঙ্গিনা ও গ্যালাক্সি লাইন। এছাড়া আরও কয়েকটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে চারটি প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এজিএম নাফিস বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ও প্রাইম লোকেশনে নান্দনিক নকশা এবং উন্নত নির্মাণমানের কারণে ফ্ল্যাট ক্রেতাদের কাছে রাঙাপরির আলাদা চাহিদা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে মানসম্পন্ন আবাসন প্রকল্প হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করেছে।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু বলেন, রাঙাপরির অ্যাপার্টমেন্টগুলো নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটির ভবনগুলো মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন।
অনুষ্ঠানে ফ্ল্যাট ক্রেতারাও সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে ফ্ল্যাটের চাবি হস্তান্তর এবং উপহার হিসেবে এয়ারকন্ডিশনার পাওয়ার বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত আনন্দের ও স্মরণীয় হয়ে থাকবে।