সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ‘দৈনিক আজকের দর্পণ’র একযুগ পূর্তিতে সাংবাদিকদের মিলনমেলা

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
রাজশাহীতে ‘দৈনিক আজকের দর্পণ’র একযুগ পূর্তিতে সাংবাদিকদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’ পত্রিকার এক যুগ পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় আজকের দর্পণ রাজশাহী ব্যুরোর আয়োজনে নগরীর অলকার মোড়ের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের দর্পণের রাজশাহী ব্যুরোপ্রধান শফিকুল আলম ইমন। সাংবাদিক শাহিনুর রহমান সোনার সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চেম্বার অব জার্নালিস্ট রাজশাহীর সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান পিপিএম, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি তোফায়েল আহমেদ, রাজশাহী শিক্ষাবোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা নাইস, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, বাংলাদেশ দাবা ফেডারেশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক কাওসার আলী ইতি এবং বিশিষ্ট আইএসপি ব্যবসায়ী ও এমএম অনলাইনের স্বত্বাধিকারী ফারহানা লুবনা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন অর রশীদ বলেন, এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থার জায়গা করে নিয়েছে ‘আজকের দর্পণ’। একটি গণতান্ত্রিক সমাজ ও সুস্থ রাজনীতির বিকাশে স্বাধীন ও সাহসী গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। রাজশাহীসহ সারাদেশের মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা ও উন্নয়নের কথা পত্রিকাটি আরও নির্ভীকভাবে তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে। দেশটা সবার, তাই দায়িত্বও সবার।

আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম বলেন, মহানগরীর নাগরিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক প্রতিবেদন কাজের গতি বাড়ায়। তবে ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব পরিহার করতে হবে। পাশাপাশি নেতিবাচক প্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে পত্রিকাটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর বলেন, ১২ বছরে নিজেদের অবস্থান তৈরি করা ইতিবাচক অর্জন। রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে বস্তুনিষ্ঠতা, পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে ‘আজকের দর্পণ’ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, পেশাগত জায়গায় সব সাংবাদিককে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে সব ভেদাভেদ ভুলে এই মহান পেশাকেই মুখ্য হিসেবে দেখতে হবে। তিনি আজকের দর্পণের এক যুগ পূর্তিতে পত্রিকাটির সব পর্যায়ের কলাকুশলীকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজশাহীতে কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনে সৌজন্য সহযোগিতা করে স্থানীয় আইএসপি প্রতিষ্ঠান এমএম অনলাইন।

rbcnewsbd.com
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬