শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিক।

আরবিসি নিউজ
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
দীর্ঘ দিন পর মশা নিধনে ফগার মেশিন ব্যবহার শুরু করলো রাসিক।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরো নগরীতে মশা নিধনে ১৫ দিনের ক্র্যাশ পোগ্রাম শুরু হয়েছে। বুধবার (১৮মার্চ) বেলা সাড়ে বারোটায় নগরীর ভদ্রা আবাসিক এলাকার নর্দমা ও জঙ্গলে ফগার মেশিনের ধোঁয়া দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

কার্যক্রম শুরুর পর তিনি সাংবাদিকদের জানান, রমজান মাস জন্যে শুধু মাত্র সকালে এই কার্যক্রম চলবে। প্রতিদিন ৫টি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে এই মশা নিধন কার্যক্রম চলবে। ১৫ দিন পর আবারও নতুন করে এই কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মামুন ডলারসহ পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।

আরবিসি /১৮ মার্চ'২৬/ রোজি

rbcnewsbd.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬