সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং এর ২৬তম বেল্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে উপশহরোস্থ শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজ রাজশাহী মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তায়কোয়ানডো দোজাং রাজশাহী শাখার সভাপতি ও বাংলাদেশ কৃষকদল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক শরফুজ্জামান শামীম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সদস্য সচিব মোজাম্মেল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার  সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন। এছাড়াও  তায়কোয়ানডো দোজাং এর প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং অভিভাকগণ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমানে নিজের নিরাপত্তা ও আত্মরক্ষা প্রদান অত্যন্ত জরুরী। নিজস্ব প্রতিরক্ষার জন্য এই ধরনের মার্শালআর্ট খুবই সময়পোযোগি। আর সেই কাজটি করছে তায়কোয়ানডো দোজাং। তারা আরো বলেন, কন্যা শিশু ও কিশোরীদের জন্য এই প্রশিক্ষণ আরো বেশী অত্যাবশকীয়। এজন্য তাঁরা সকল শিশুকে নিজ আত্মরক্ষার কৌশল শিখতে তায়কোয়ানডো দোজাং এ ভর্তি হওয়ার আহ্বান জানান। সেইসাথে অভিভাবকদের এগিয়ে আসার পরামর্শ দেন তারা। বক্তব্য শেষে প্রায় সত্তরজন প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বেল্ট প্রদান করেন তারা। এরপূর্বে প্রশিক্ষণার্থীরা তাদের আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন।

আরবিসি /২১ জুন'২৬/ রোজি

rbcnewsbd.com
সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ২২ জুন ২০২৬