মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজশাহীর পিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদান

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
২০ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
রাজশাহীর পিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ সম্মাননা স্মারক তুলে দেন পিরিজপুর আলিম মাদ্রাসার ।

  অধ্যক্ষ মো. আব্দুস সালাম এবং শহীদ জিয়াউল রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম (বিপ্লব)।

সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসকের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) পিরিজপুর আলিম মাদ্রাসার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, মানবিক মূল্যবোধ ও দক্ষ নাগরিক গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

rbcnewsbd.com
সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই ২০২৬