ডি-ফ্যাব পরিবার পরিকল্পনা শাখার আহবায়ক ফিরোজ, সদস্য সচিব ফারুক
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”র আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ফিরোজ হোসেনকে আহবায়ক এবং গোলাম ফারুককে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে জানিয়েছেন তারা।
গত ২১ জুলাই কমিটি গঠনের পর নেতৃবৃন্দ ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া- এর রুহের মাগফিরাত কামনা করা হয়। ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে তারা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান'র প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা ফার্মাসিস্ট সমাজ সর্বদা ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর প্রধান উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, এবং “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক ও মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সিনিয়র সাংবাদিক আতীকুর রহমান রুমন'র প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ডি-ফ্যাবের পথচলাকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডি-ফ্যাব কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আসাদুল্লাহ মিয়া, সদস্য সচিব নাজমুল হুদা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
ডি-ফ্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার, পদমর্যাদা, চাকরির সুযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষার প্রসার, সরকারি-বেসরকারি খাতে কর্মসংস্থান, পেশাগত নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।