রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় অসুস্থ হয়ে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিক নানা রোগে ভুগছিলেন।
এদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়লে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়।
শুক্রবার দিনভর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুনজুমারস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ( ক্যাবের) রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য রাজীব আলী রাতুল, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার রিপোর্টার মিজানুর রহমান এবং রাজশাহী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চৌকস পত্রিকার রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ মোঃ রাজীব খানসহ তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং তাঁর শুভানুধ্যায়ীরা। তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সহকর্মীদের এ আন্তরিক উপস্থিতিতে সাইদুর রহমানের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।