৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণী
স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহীবাসীসহ সমগ্র দেশবাসীকে বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও স্মরণীয় অধ্যায়। জনগণের অধিকার, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় যারা আত্মত্যাগ করেছেন, আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে, এ আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও প্রতিটি সংগ্রামী রাজপথের যোদ্ধার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও শ্রদ্ধা।”
তিনি আরও উল্লেখ করেন, “একটি জাতির মূল চালিকাশক্তি নিহিত থাকে জনগণের ঐক্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক সম্প্রীতিতে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছে—জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ থাকলে যেকোনো অন্যায় ও চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”
জেলা পরিষদ প্রশাসক বলেন, “একটি উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তরুণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নাগরিক দায়িত্ব এবং গণতান্ত্রিক চর্চা জাগ্রত করার মাধ্যমেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ করতে পারব।”
বাণীর শেষে তিনি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের নতুন প্রেরণা জোগাক। আসুন, এই ঐতিহাসিক দিবসে আমরা সবাই দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগের নতুন অঙ্গীকার করি।”
পরিশেষে, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।