শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে স্কুলছাত্রীর মৃত্যু, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নগরের একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরের বুলনপুর এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নগরের সুফিয়ানের মোড় এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ শাখায় কর্মরত।

পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সময় শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার পর বিদ্যালয় ভবনের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয় ঝিলিক। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীটি দীর্ঘদিন ধরে টিউবারকুলার মেনিনজাইটিসে ভুগছিল। অসুস্থতার কারণে মাঝেমধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ত। ঘটনার দিন প্রকাশিত পরীক্ষার ফলও তার প্রত্যাশার চেয়ে ভালো ছিল।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত, সুরতহাল প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এখন পর্যন্ত কোনো অপরাধমূলক ঘটনার আলামত পাওয়া যায়নি।

পুলিশ জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

rbcnewsbd.com
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: শনিবার, ০৮ আগস্ট ২০২৬