সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬

স্ট্রোকে গুরুতর অসুস্থ রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠালো রাবি প্রশাসন

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
০৯ আগস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
স্ট্রোকে গুরুতর অসুস্থ রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠালো রাবি প্রশাসন

স্টাফ রিপোর্টার : স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

জানা গেছে, শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোক করেন সাইমন। বিষয়টি জানাজানি হলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রামেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ না থাকায় চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

ঘটনার বিবরণ দিয়ে সাইমনের সহপাঠী সৌরভ বলেন, “সকালে ঘুমন্ত অবস্থায় সাইমন খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন দ্রুত তাকে রামেক হাসপাতালে নিয়ে যাই। পরে শিক্ষক ও সিনিয়র ভাইদের মাধ্যমে জানতে পারি, সে স্ট্রোক করেছে। এর আগেও সে দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিল।”

তিনি আরও বলেন, “চিকিৎসকরা জানান এখানে তার প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা তাকে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করি। চিকিৎসকদের মূল্যায়নে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর প্রয়োজন। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা এয়ার অ্যাম্বুল্যান্সে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।”

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে সাইমনের দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

rbcnewsbd.com
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: রবিবার, ০৯ আগস্ট ২০২৬