মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএসসিতে প্রত্যাশিত ফল না হওয়ায় রাজশাহীতে এক নারী শিক্ষার্থীর আত্মহত্যা

আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১০ আগস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
এসএসসিতে প্রত্যাশিত ফল না হওয়ায় রাজশাহীতে এক নারী শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম কারিনা পাল (১৬)। সে ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। পরিবারের দাবি, ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করে।

জানা গেছে, কারিনা উপজেলার চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ফল প্রকাশের পর কারিনা জানতে পারে যে, কয়েকটি বিষয়ে তার ফল প্রত্যাশিত হয়নি। এরপর কিছু সময় পরই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং নিজ ঘরে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, কারিনা মেধাবী ছাত্রী ছিল। পরীক্ষার ফল আশানুরূপ না হলেও সামনে আরও সুযোগ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

rbcnewsbd.com
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬