বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাজশাহীতে ভূমিদস্যুদের দখলে থাকা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

দলিল যাচাই করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার দাবি; অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান
আরবিসি নিউজ
আরবিসি নিউজ
১৮ আগস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে ভূমিদস্যুদের দখলে থাকা জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধার করে দলিলে উল্লেখিত প্রকৃত মালিক ও তাঁদের ওয়ারিশদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী মহানগরীর সেনানিবাস এলাকায় অবস্থিত সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ সংলগ্ন জমির পাশে মেইন রাস্তায় জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুজাউদ্দৌলা গংয়ের দখলে থাকা জমি উদ্ধার করে দলিলে উল্লেখিত প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধ চলায় প্রকৃত মালিক ও তাঁদের ওয়ারিশরা হয়রানির শিকার হচ্ছেন। এতে তাঁরা নিজেদের সম্পত্তি ভোগদখল থেকে বঞ্চিত রয়েছেন।

বক্তারা জমি-সংক্রান্ত সব দলিলপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানান। পাশাপাশি যাঁদের বৈধ মালিকানা প্রমাণিত হবে, তাঁদের জমি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চান তাঁরা।

মানববন্ধন থেকে কথিত অবৈধ দখলের বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধ দ্রুত নিষ্পত্তি করে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

বক্তারা বলেন, জমির মালিকানা নিয়ে কোনো পক্ষের দাবি থাকলে তা যথাযথ দলিল ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা উচিত। প্রশাসনিকভাবে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভুক্তভোগীদের হয়রানি কমবে এবং দীর্ঘদিনের বিরোধেরও অবসান হতে পারে।

মানববন্ধনে জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

rbcnewsbd.com
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট ২০২৬